আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ওয়েবসাইট থেকে ফন্ট ডাউনলোড করার জন্য। অক্ষর ৫২ তে প্রকাশিত সব ফন্ট ই ফ্রি। প্রতিটি ফন্টই নির্দিষ্ট ডিজাইনার/ বিল্ডার/ পাবলিশারের কপিরাইট/ পেটেন্টকৃত মেধাস্বত্ব। আপনাকে অনুরোধ করা হচ্ছে, ফন্টগুলি কোনভাবে বিকৃত, মডিফাই বা নাম বদল করে পুনরায় বিতরণ বা বিক্রি না করার জন্য। এটি কপিরাইট আইন অনুয়ায়ী বে আইনি এবং শাস্তি/ জরিমানা যোগ্য অপরাধ। ফন্টগুলি সকলের ব্যক্তিগত ব্যবহারের জন্য উন্মুক্ত। আপনি যদি কমার্শিয়াল ইউস করতে চান, তাহলে নির্দিষ্ট ফন্টের ডিজাইনার/ পাবলিশার বা বিল্ডারের সাথে যোগাযোগ করে, অবশ্যই অনুমতি নেবেন। প্রতিটি ফন্টের সাথেই নির্দিষ্ট ফন্টের ডিজাইনার/ বিল্ডার/ পাবলিশারের সাথে যোগাযোগের লিঙ্ক দেওয়া আছে। অক্ষর৫২ তে প্রকাশিত কিছু কিছু নন-ইউনিকোড ফন্ট উক্ত ফন্টের ডিজাইনার/ বিল্ডার/ পাবলিশারের অনুমতি সাপেক্ষে ইউনিকোড ভার্সনে রূপান্তরিত করা হয়েছে, এই কাজের দায়ভার সম্পূর্ণ টিম লিপিঘরের, এই ফন্টের কোন ডিজাইনগত/বিল্ডিং ত্রুটি থাকলে, তার দায়ভার সম্পূর্ণ অক্ষর৫২ এর পক্ষে টিম লিপিঘর এর। এই কনভার্টেড ফন্টগুলি ব্যতিরেকে অন্য সমস্ত ফন্টের কোন ডিজাইনগত বা বিল্ডগত ত্রুটি থাকলে, সেই দায়িত্ব সেই ফন্টের ডিজাইনার/ বিল্ডার/ পাবলিশারের ওপরে সমস্ত দায়িত্ব বর্তাবে, এবং সেক্ষেত্রে অক্ষর৫২ বা টিম লিপিঘর কোনোভাবে দায়ী নয়, তবে নির্দিষ্ট ফন্টের ডিজাইনার/ বিল্ডার/ পাবলিশার যদি অক্ষর৫২ বা টিম লিপিঘর কে অনুমতি বা অনুরোধ করেন, সেই ভুলগুলি অক্ষর৫২ এর পক্ষে টিম লিপিঘর সংশোধন করে দেবে। আপনি যদি অক্ষর৫২ তে প্রাপ্ত কোন ফন্ট কোথাও থেকে ক্রয় করে থাকেন, তবে অতি দ্রুত আমাদের সাথে সেই ফন্ট এর নাম ও যে বিক্রয় করেছে, তার নাম, ঠিকানা, ফোন নম্বর আমাদের দেবেন, আমরা সেই ফন্টের ডিজাইনার/ বিল্ডার/ পাবলিশারের সোথে বিষয়টি আলোচনার সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। অক্ষরে প্রকাশিত অধিকাংশ ফন্টই সেই ফন্টের ডিজাইনার/ বিল্ডার/ পাবলিশারের অনুমতি নিয়ে প্রকাশিত হয়েছে, কিন্তু সকলের কাছে আমরা পৌছাতে পারিনি, সেজন্য সকল ফন্টের ডিজাইনার/ বিল্ডার/ পাবলিশারের অনুমতি নেওয়া ও বিস্তারিত দেওয়া সম্ভব হয়নি। আপনি যদি এরকম কোন ফন্টের ডিজাইনার/ বিল্ডার/ পাবলিশার হন, এবং আপনার তৈরী/ ডিজাইনকৃত কোন ফন্ট যদি অক্ষরে প্রকাশিত দেখেন, যেখানে আপনাকে ক্রেডিট দেওয়া হয় নি, অথবা অন্য কারো ক্রেডিট দেওয়া আছে, তবে অনতিবিলম্বে আমাদের সাথে admin@lipighor.com ই মেলে আপনার দাবীর স্বপক্ষে প্রমানসহ যোগাযোগ করুন। আমরা আপনার অভিযোগ/ আবেদন কে বিবেচনা করে, দ্রুত পদক্ষেপ গ্রহণ করব। আপনি যদি আপনার নিজের তৈরী/ বিল্ড করা মৌলিক ফন্ট অক্ষর৫২ তে প্রকাশ করতে চান, তবে admin@lipighor.com এই ঠিকানায় ফন্ট ফাইল এর অ্যাটাচমেন্ট ও আপনার সমস্ত বিস্তারিত তথ্য সহ আমাদের পাঠান, আমরা আপনার ফন্ট প্রকাশ করব। অনেক পুরানো ফন্ট, যেগুলি ANSI অথবা UNICODE -দুটির কোনটাতেই লেখা যায় না, আপনার ব্যক্তিগত সংগ্রহে এরকম কোন ফন্ট যদি থেকে থাকে, তবে admin@lipighor.com এ আপনি ফন্টগুলি অ্যাটাচমেন্ট করে পাঠাতে পারেন, সংগ্রাহক হিসাবে আপনার কৃতিত্ব এবং সেই পুরানো ফন্টের অরিজিনাল ডিজাইন ক্রেডিট সেই ফন্টের ডিজাইনার/ বিল্ডার/ পাবলিশারের ক্রেডিট সহ প্রকাশ করা হবে, শুধুমাত্র ফন্ট গুলিকে পুনরায় ANSI বা UNICODE এ ব্যবহারোপোযোগী করার কৃতিত্ব অক্ষর৫২ এর পক্ষে টিম লিপিঘর এর হবে। অক্ষর৫২ অনেক বড় একটি প্রোজেক্ট এবং আমাদের লক্ষ্য- ফন্ট নিয়ে কাজ করেন, ফন্ট বিষয়ে আগ্রহী, এরকম সকলকে এক প্লাটফর্মে নিয়ে এসে, একটি যোগসূত্র স্থাপন করা। এই কাজে প্রতিটি বাঙালীর সহযোগিতা আমরা আহ্বান করছি। তাই সকলের কাছে আমাদের কে সক্রিয় সাহায্য করার বিনীত অনুরোধ রইল।